বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে আবারও বড় পরিবর্তন আনল সরকার। শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নেতৃত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
এতে বলা হয়, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্রটি ফলে এখন থেকে ট্রেড অ্যাসিসট্যান্ট, অফিস সহকারী, ল্যাব অপারেটর, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতাকর্মী, আয়া, নৈশপ্রহরীসহ অশিক্ষক পদে নিয়োগের ক্ষমতা আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতেই থাকবে।বাতিল করে ২০২৪ সালের ১০ জানুয়ারির নির্দেশমালা পুনর্বহাল করা হলো।
ফলে এখন থেকে ট্রেড অ্যাসিসট্যান্ট, অফিস সহকারী, ল্যাব অপারেটর, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতাকর্মী, আয়া, নৈশপ্রহরীসহ অশিক্ষক পদে নিয়োগের ক্ষমতা আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতেই থাকবে।
এর আগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগে ২০২৪ সালের সেপ্টেম্বরে এই ক্ষমতা পরিচালনা পর্ষদের কাছ থেকে নিয়ে ডিসির নেতৃত্বাধীন কমিটিকে দেওয়া হয়েছিল।
এখন পুরোনো নিয়ম ফেরায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।