১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে আইন পাস করেছে ফ্রান্স। ইউরোপে এ ধরনের আইন করা প্রথম দেশ ফ্রান্স।
মঙ্গলবার (২১ জুলাই) পার্লামেন্টের দুই কক্ষে আইনটি অনুমোদন হয়। ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সীরা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। পুরোনো অ্যাকাউন্টগুলোও বন্ধ করতে প্ল্যাটফর্মগুলোকে ৪ মাস সময় দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী প্ল্যাটফর্মগুলোকে বাধ্যতামূলক বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, শিশুদের মনোযোগ কেড়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া, তাদের বই পড়া ও শেখার পরিবেশ দিতে এই সিদ্ধান্ত।
এর আগে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছিল।