হরমুজ প্রণালিতে আটকে থাকার প্রায় চার মাস পর দেশে ফিরেছেন এমভি বাংলার জয়যাত্রার ১৭ নাবিক।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টা ৪২ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান তারা।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে জাহাজটি আটকা পড়েছিল। পর্যায়ক্রমে নাবিক ফেরানোর প্রথম ধাপে ১৭ জনকে আনা হয়েছে। তাদের স্থলে নতুন ১৭ জন দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে জাহাজে যোগ দিয়েছেন।

জাহাজটি বর্তমানে ডারবানে রয়েছে এবং শিগগিরই মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবে। সেখানে বাকি ১৪ নাবিককেও দেশে ফেরানো হবে বলে জানিয়েছে বিএসসি।