কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছে মালিক সমিতি।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, দাবি না মানলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।
সংগঠনটি জানায়, ২০১৫ সাল থেকে প্রতি ঘনমিটারে ৮ টাকা কমিশন রয়েছে। গত ১১ বছরে মূল্যস্ফীতি, মজুরি ও পরিচালন ব্যয় বহুগুণ বেড়েছে। তাই কমিশন ১৩.৯৬ টাকা করার দাবি জানানো হয়েছে।
স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী বলেন, এর মধ্যে সরকারের সঙ্গে আলোচনা চলবে। দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে।