শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভায় তিনি বলেন, এই ভয়াবহ দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, আহতদের সাহস থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।
তিনি নিহত আরিয়ান, মরিয়ম, রাইসা, কো-অর্ডিনেটর মেহরিন চৌধুরী, শিক্ষক মাসুকা বেগমসহ সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আহতদের উদ্দেশে বলেন, আপনারা একা নন, দেশ আপনাদের পাশে আছে। উদ্ধারে ফায়ার সার্ভিস, চিকিৎসক, নার্স ও বিদেশি বিশেষজ্ঞদের অবদানের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, ২০২৫ সালের ২১ জুলাইয়ের ঘটনাটি ইতিহাসের কালো অধ্যায়। শিক্ষিকা মাহেরিন চৌধুরীর আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে তিনি আহতদের পুনর্বাসনের আশ্বাস দেন।