জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তারের ঘটনায় প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২১ জুলাই) নয়াপল্টনে এক স্মরণসভায় তিনি বলেন, এত বছর মোজাফফর কোথায় ছিলেন, দেশ-বিদেশে কারা তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, জাতির সামনে তা পরিষ্কার করতে হবে।
তিনি কাদের সিদ্দিকীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে কাদের আশ্রয়ে আছে, তারও জবাব চায় মানুষ।
রিজভী বলেন, হতাশ হওয়ার সুযোগ নেই। ১৭ বছরের সংগ্রামের পর দলের চেয়ারম্যানের দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়াই প্রমাণ করে ত্যাগ বিফলে যায় না। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচি মানুষের জীবনমান উন্নত করবে বলেও মন্তব্য করেন তিনি।