প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন।
মঙ্গলবার দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্মরণ করে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, নৌ-জাহাজ নির্মাণ, যৌথ প্রশিক্ষণ ও উচ্চতর সামরিক শিক্ষায় সহযোগিতা জোরদারে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক আরও সুসংহত করার আশা প্রকাশ করেন তারা।