এইচএসসি পরীক্ষা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো একটি বিজ্ঞপ্তিকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২১ জুলাই) পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম বোর্ডের ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে’ মর্মে ছড়ানো বিজ্ঞপ্তির সঙ্গে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

পরীক্ষা সংক্রান্ত সব তথ্য শুধু শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফায়েড পেজে প্রকাশ হয় উল্লেখ করে সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।