শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করেছে প্রসিকিউশন। আজই এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, মোজাফফরের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে। তিনি দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন।
উল্লেখ্য, ৪৫ বছর পলাতক থাকার পর ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।