দেশের বিচারাধীন সাড়ে ৪৫ লাখ মামলা এক বছরে ২০ লাখে নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২১ জুলাই) ১০ জেলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রচলিত বিচারের পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তিকে শক্তিশালী করা এখন সময়ের দাবি।
মন্ত্রী জানান, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত পাইলট কার্যক্রমে দারুণ সাফল্য এসেছে। পারিবারিক আদালতে মামলা কমেছে ৫১%, বণ্টন সংক্রান্ত মামলা ৬৭% এবং যৌতুক নিরোধ আইনে ৬৭.৭১%। গড়ে মামলা কমেছে ৬২.২%।
তিনি বিচারকদের আপসযোগ্য মামলা শুরুতেই লিগ্যাল এইড অফিসে পাঠানোর আহ্বান জানান। বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নড়াইল, যশোর, ফরিদপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইলে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।