সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় চারা রোপণ করে তিনি অভিযানের উদ্বোধন করেন। আইএসপিআর জানায়, একইসঙ্গে দেশের সব সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে কর্মসূচি পালিত হচ্ছে।
এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।
বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ কর্মসূচির উদ্দেশ্য। অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।