ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বাড়ল অপরিশোধিত তেলের দাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রেন্ট ক্রুড ০.৪% বেড়ে ৮৫.২৮ ডলার এবং ডব্লিউটিআই ০.৫% বেড়ে ৮০.০২ ডলার প্রতি ব্যারেলে উঠেছে। আগের দিনও দাম ০.৩% বেড়েছিল।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা ও বন্দরে নৌ-অবরোধ দেওয়ায় সরবরাহ বিঘ্নের শঙ্কা বেড়েছে। ইরান একে ‘অস্তিত্বের যুদ্ধ’ বলছে।
হরমুজ প্রণালি দিয়ে আগে বিশ্বের ২০% তেল-এলএনজি যেত। এখন বাব এল-মানদেব প্রণালিতেও হুথিদের দিয়ে চাপ তৈরির হুমকি দিয়েছে ইরান।
বিশ্লেষকদের শঙ্কা, পরিস্থিতি খারাপ হলে ডব্লিউটিআই ৮৫-৮৭ ডলারে উঠতে পারে। গোল্ডম্যান স্যাক্স বলছে, রফতানি স্বাভাবিক না হলে ব্রেন্ট বছরের শেষে ১১০ ডলার ছাড়াতে পারে, তবে উত্তেজনা কমলে ৬০ ডলারে নামার সম্ভাবনাও আছে।