চুক্তিতে না বসলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৪ জুলাই) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা শুরু হবে। আলোচনায় না বসলে সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু ভেঙে দেওয়া হবে। হামলা কতদিন চলবে— প্রশ্নে তিনি বলেন, ‘আমি নিজে না থামা পর্যন্ত চলবে।’

গত ১৭ জুনের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ওয়াশিংটন-তেহরান উত্তেজনা চরমে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চলছে। টানা চতুর্থ দিন ইরানে মার্কিন বিমান হামলা ও বন্দরে নৌ-অবরোধ চলছে। এর মধ্যেই এলো ট্রাম্পের নতুন হুমকি।