দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

এর আগে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়। এতে দেশের ২ কোটি ১৮ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি পর্যায়ে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিতদের সম্মাননা দেওয়া হয়।