দুর্যোগের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উত্তরায় কর্মসূচি ঘোষণার সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। পরে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক ছেড়ে যান।
তিন দফা দাবি:
১. দুর্যোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত
২. ১৩ জুলাই পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় সুযোগ
৩. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিক্ষোভ হয়েছে। নীলক্ষেত-টিএসসি সড়কে পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থান নেয়। সায়েন্স ল্যাব মোড়ে দুপুর ও বিকেলে অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তি হয়।৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ
শিক্ষার্থীরা জানান, দাবিগুলো দেশের সব কলেজের পক্ষে। প্রাকৃতিক দুর্যোগে সব অঞ্চলের শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি, তাই সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিক্ষোভ হয়েছে। নীলক্ষেত-টিএসসি সড়কে পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থান নেয়। সায়েন্স ল্যাব মোড়ে দুপুর ও বিকেলে অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তি হয়।
সোমবার (১৩ জুলাই) ‘কলেজ নেটওয়ার্ক’ নামের ফেসবুক পেজ থেকে প্রথম আন্দোলনের প্রচার শুরু হয়।