জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর সভাপতি পদে রাখা হয়েছে সরকারদলীয় সংসদ সদস্যদের।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি আলাদাভাবে সদস্যদের নাম ঘোষণা করেন। পরে তা কণ্ঠভোটে পাশ হয়।

নতুন কমিটি ও সভাপতি:

1. মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়: সভাপতি মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬)। সদস্য— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ফজলুর রহমান, স্বতন্ত্র আবদুল হান্নান, আমীর এজাজ খান, জীবা আমিনা খান, জি এম নজরুল ইসলাম, রোকেয়া বেগম, আবদুল হান্নান মাসউদ।

2. শিল্প মন্ত্রণালয়: সভাপতি আবুল কালাম (কুমিল্লা-৯)। সদস্য— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আব্দুস সালাম আজাদ, কাজী রফিকুল ইসলাম, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, কেরামত আলী, আলফারুক আব্দুল লতীফ, মাসুদ সাঈদী।

3. পররাষ্ট্র মন্ত্রণালয়: সভাপতি জহরত আদিব চৌধুরী (সংরক্ষিত)। সদস্য— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এবিএম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আতিকুর রহমান মোজাহিদ।

4. বাণিজ্য মন্ত্রণালয়: সভাপতি খালেদ হোসেন মাহবুব (ব্রাহ্মণবাড়িয়া-৬)। সদস্য— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, আবুল কালাম, হেলেন জেরিন খান, হামিদুর রহমান, সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক, আবদুল মুনতাকিম।

5. স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সভাপতি জয়নুল আবেদীন (বরিশাল-৩)। সদস্য— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কামরুজ্জামান, মনোয়ার গোসেন, শিরীন সুলতানা, নূরুল ইসলাম, আবদুল বাতেন।

6. পানি সম্পদ মন্ত্রণালয়: সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন (রাজশাহী-৩)। সদস্য— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, একেএম ফজলুল হক মিলন, এ ই সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মুন্সী রফিকুল আলম, ইজ্জত উল্লাহ, মশিউর রহমান খান, অলি উল্লাহ।
এর আগে অর্থ, পরিকল্পনা ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছিল।