ব্রডওয়ে ও টিভি অভিনেতা জশ গ্রিসেত্তি (৪৪) আর নেই।

সোমবার (১৩ জুলাই) পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

গণমাধ্যম জানায়, গত ১০ জুলাই তিনি আত্মহত্যা করেন। সহ-অভিনেতা রব ম্যাকব্লুর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বিষয়টি জানান। তিনি বলেন, জশকে ছাড়া অভিনয়জগত আগের মতো থাকবে না।

মৃত্যুর আগে শেষ পোস্টে ব্যক্তিগত কারণে একটি নাটকের উদ্বোধনী প্রদর্শনী থেকে সরে দাঁড়ানোর কথা জানান জশ। উৎসব কর্তৃপক্ষ জানায়, তিনি ছিলেন আন্তরিক ও নিবেদিতপ্রাণ।

ব্রডওয়েতে নাইজেল বটম চরিত্রে পরিচিতি পাওয়া জশ ইট শুডা বিন ইউ, রেন্ট, পিটার অ্যান্ড দ্য স্টারক্যাচার*-সহ একাধিক নাটকে অভিনয় করেন। টিভিতে *দ্য মার্ভেলাস মিসেস মেজেল, নার্স জ্যাকি, *দ্য গুড ফাইট*-এ কাজ করেছেন। কয়েকটি চলচ্চিত্র ও নাটক পরিচালনাও করেছেন তিনি।

১৯৮১ সালে ভার্জিনিয়ায় জন্ম নেওয়া জশের আকস্মিক মৃত্যুতে হলিউড ও ব্রডওয়েতে শোক নেমেছে।