কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রোববার (১২ জুলাই) সকালে আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১৮ বছর কাতারের আমির ছিলেন। তার আমলেই কাতার আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রে পরিণত হয়। এলএনজি রপ্তানিতে কাতারকে শীর্ষস্থানে নেওয়া ও আল-জাজিরা প্রতিষ্ঠায় তার অবদান ছিল।
২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করেন, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে বিরল ঘটনা।
তার মৃত্যুতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।