বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে অসুস্থ ডা. পাভেলের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন।
এ সময় প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ডা. পাভেলের শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।