বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, ডিসিদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন। দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে বৈঠক করে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি মন্ত্রণালয় তার নির্দেশনা অনুযায়ী কাজ করছে। দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে।