ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন পল্লবী থানা শাখার নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনিসুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের এক সাংগঠনিক আদেশে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় হাইকমান্ড আশা প্রকাশ করেছে যে, মো. আনিসুর রহমানের নেতৃত্বে পল্লবী থানা বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে। নতুন দায়িত্ব পাওয়ার পর পল্লবী থানা বিএনপিকে সামনে এগিয়ে নিতে তিনি সর্বাত্মক ভূমিকা পালন করবেন বলে দলীয় নেতাকর্মীরা প্রত্যাশা করছেন।