আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৯ জুলাই) সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পর রাজধানীতে সাংবাদিকদের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। আজ আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন।

আইনমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনেই হচ্ছে। পঞ্চদশ সংশোধনীগুলো মানুষের জীবনে বোঝা ও গণতন্ত্রের জন্য অন্তরায় ছিল।’

তিনি আরও বলেন, ‘ধারা ৭-ক ও খ ফ্যাসিজমকে চিরস্থায়ী করার কৌশল ছিল। এই রায়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল থাকল। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফল।’

আসাদুজ্জামান জানান, জুলাই সনদকে সামনে রেখে গণতন্ত্রের পথে কাজ করতে সংসদীয় কমিটি করা হবে। ওই কমিটিই সবার মত নিয়ে পুরো প্রক্রিয়া বাস্তবায়ন করবে।