টানা ভারী বর্ষণে ঝুঁকি তৈরি হওয়ায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অব্যাহত ভারী বর্ষণে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়েছে। আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় ৬ জুলাইয়ের জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ১২ জুলাই পর্যন্ত সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সবার ভ্রমণ নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসনের নির্দেশনা মেনে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।