শেষ ষোলোর লড়াই শেষে চূড়ান্ত হলো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৮ দল। শিরোপার দৌড়ে টিকে আছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
সবশেষ দল হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। অন্যদিকে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে তিন আয়োজক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। তাদের সঙ্গে টুর্নামেন্ট শেষ হয়েছে প্যারাগুয়ে, ব্রাজিল, পর্তুগাল, মিশর ও কলম্বিয়ার।
কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচে দুইবারের ফাইনালিস্ট ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। দ্বিতীয় ম্যাচে স্পেন লড়বে বেলজিয়ামের বিপক্ষে। তৃতীয় ম্যাচে শক্তিশালী নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর শেষ আটের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
কোয়ার্টার ফাইনালের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময়)
ফ্রান্স বনাম মরক্কো — ১০ জুলাই, রাত ২টা, বোস্টন স্টেডিয়াম
স্পেন বনাম বেলজিয়াম — ১১ জুলাই, রাত ১টা, লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম
নরওয়ে বনাম ইংল্যান্ড — ১২ জুলাই, রাত ৩টা, মায়ামি স্টেডিয়াম
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড — ১২ জুলাই, সকাল ৭টা, কানসাস সিটি স্টেডিয়াম