বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও মিসর।

মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হয়।

গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিই জিতে গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠে আর্জেন্টিনা। তবে শেষ বত্রিশে বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষার মুখে পড়ে লিওনেল স্কালোনির দল।

অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে উঠতে আরও কঠিন লড়াই করতে হয়েছে মিসরকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে ফারাওরা।

আজকের ম্যাচের বিজয়ী আগামী ১১ জুলাই কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।