দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি বই রাখার আগের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ জুলাই) রাতে উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বাতিল হওয়া বই তিনটি হলো—‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। এর মধ্যে প্রথম দুটি বই সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা। ‘সবার আগে বাংলাদেশ’ বইটি লিখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত।

এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) একটি চিঠি পাঠানো হয়েছিল। উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত সেই চিঠিতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে এই তিনটি বইয়ের অন্তত এক সেট রাখা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল।