পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহা. রায়হান কাওছারকে প্রত্যাহার করেছে সরকার।

সোমবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সেখানেই সংযুক্ত করা হয়েছে।

অন্য এক আদেশে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে সচিব রায়হান কাওছারের প্রত্যাহারের কারণ জানানো হয়নি।