খাগড়াছড়ির পানছড়িতে মধুমঙ্গল পাড়ায় দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত হয়েছেন। হামলাকারীরা দুইজনকে ধরে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ব্যাটারিচালিত টমটম করে পানছড়ি অভিমুখে পাঁচজন যুবক যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তিনজনকে গুলি করে হত্যা করে এবং দুইজনকে ধরে নিয়ে যায়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, “তিনজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।”