বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর তিউনিসিয়ার কোচ হার্ভে রেনার্ড দায়িত্বে ছেড়ে দিয়েছেন। ৫৭ বছর বয়সী এই কোচ ইনস্টাগ্রামে লিখেছেন, আমার এই অভিযানের এখানেই সমাপ্তি। বিশ্বকাপে দলটিকে কোচিং করানোর সুযোগ দেওয়ার জন্য তিউনিসিয়ান ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরে যায় তিউনিসিয়া।
এরপর দিনই হেড কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করেছিল দেশটি। সেই ধাক্কা সামলে ওঠার আগেই তিউনিসিয়ানদের ডাগআউটের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আফ্রিকান ফুটবলের চেনা মুখ হার্ভে রেনার্ডের হাতে।
পোস্টে হার্ভে তিউনিসিয়ার প্রতিনিধিত্ব করাকে ‘সম্মানের বিষয়’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই অভিজ্ঞতা তার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।
টুর্নামেন্ট চলাকালীন কোচ পরিবর্তন করেও তিউনিসিয়ার বিশ্বকাপ যাত্রায় কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়নি। রেনার্ড তার পূর্বসূরি সাবরি লামুচির ফলাফলের চেয়ে ভালো কিছু করতে ব্যর্থ হন।
বাছাইপর্বে কোনো গোল হজম না করেই টুর্নামেন্টে অংশ নিয়েছিল তিউনিসিয়া, তাই তাদের নিয়ে প্রত্যাশা ছিল অনেক।
তবে বিশ্বকাপের সেই যাত্রা দ্রুতই বিপর্যয়ের মুখে পড়ে, যা জাতীয় দলের ভবিষ্যৎ গতিপথ নিয়ে প্রশ্ন তুলে দেয়।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৪-০ ব্যবধানে পরাজিত হয় তিউনিসিয়া। এ পরাজয়কে রেনার্ড ‘লজ্জিত’ বোধ করছেন। এরপরই তিনি দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছেন বল মনে করছেন অনেকে।