কানাডার বিপক্ষে দাপুটে ফুটবল খেলছে মরক্কো। আজ্জেদিন উনাহির জোড়া গোলে ম্যাচের ৮২ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।

সমতায় ফেরার মরিয়া চেষ্টায় দ্বিতীয়ার্ধে একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে তুলে আনে কানাডা। তবে সেই সুযোগই কাজে লাগায় মরক্কো।

বল দখলে নিয়েই দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা।

মাঝমাঠ থেকে দারুণ এক থ্রু পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। বক্সের সামনে এগিয়ে এসে তিনি নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন উনাহির উদ্দেশে। সুযোগ পেয়ে কোনো ভুল করেননি এই মিডফিল্ডার।

কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে বল জড়িয়ে দেন জালে।

ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে মরক্কো শিবির। আর এই গোলের পর কানাডার জন্য ম্যাচে ফেরা হয়ে উঠেছে অনেকটাই কঠিন।