দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোল পেল মরক্কো। আজেদিন উনাহির দারুণ ফিনিশে কানাডার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচের ৫০তম মিনিটে ফ্রি-কিক থেকে গোলটি আসে। ডান প্রান্ত থেকে আশরাফ হাকিমির পাস পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান উনাহি।

পরিকল্পিত সেট-পিস থেকে করা গোলের পর উচ্ছ্বাসে ভাসে মরক্কো শিবির। গোলের কিছু আগেই দ্বিতীয় হলুদ কার্ড দেখার শঙ্কায় ছিলেন উনাহি। তবে মাঠে থেকেই দলকে গুরুত্বপূর্ণ লিড এনে দেন তিনি।

প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থেকেও কানাডা ৩টি আক্রমণ করে দুটি শট লক্ষ্যে রাখে। মরক্কো মাত্র একবার আক্রমণে গিয়ে সেটি লক্ষ্যে রাখে। তবে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় মরক্কো।