ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব।

শুক্রবার (৩ জুলাই) উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সৌদি প্রতিনিধি দল তেহরানে এসে খামেনির মরদেহে শ্রদ্ধা জানায়। এর আগে শোনা গিয়েছিল সৌদি প্রতিনিধি চূড়ান্ত করেনি।

ইরান খামেনিকে বিদায় জানাতে সপ্তাহব্যাপী আয়োজন করেছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এটি শুরু হয়। আজ শুধু বিদেশি প্রতিনিধিদের জন্য মরদেহ রাখা হয়েছে। শনিবার থেকে সাধারণ মানুষের জন্য কফিন উন্মুক্ত স্থানে নেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে পাল্টা হামলায় ইরান সৌদি ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এতে এসব দেশের সঙ্গে সৌদির সম্পর্কে অবনতি হলেও খামেনিকে শ্রদ্ধা জানিয়েছে রিয়াদ।

হামলার দিনই পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন খামেনি। তবে গালফ অঞ্চলের অন্য দেশগুলো এখনও আনুষ্ঠানিক শোক জানায়নি। ধারণা করা হচ্ছে, মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে অস্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকতেই তারা চুপ রয়েছে।