আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ ইয়াছিন। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না।
কমিটিতে সহ-সভাপতি পদে সমকালের আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক বাংলানিউজের তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ চ্যানেল টোয়েন্টিফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক টাইমস অব বাংলাদেশের আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক খবরের কাগজের মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জাহিদুল বাশার নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হয়েছেন চ্যানেল ওয়ানের জান্নাতুল ফেরদৌসী মানু ও আমাদের সময়ের আসাদুর রহমান।
শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস হোসেন ফল ঘোষণা করেন। এ সময় কমিশনের সদস্য মাশহুদুল হক ও সাজেদুল হক উপস্থিত ছিলেন।
এর আগে ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি হাসান জাবেদ, সঞ্চালনা করেন বিদায়ী সেক্রেটারি মনিরুজ্জামান মিশন।