গ্যাস বিল আদায়ের নামে প্রতারণা নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
তিতাস জানায়, একটি চক্র নিজেদের তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন করছে। বকেয়া বিলের ভয় দেখিয়ে নির্দিষ্ট ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে চাপ দিচ্ছে।
গ্রাহকদের সতর্ক করে তিতাস বলেছে, শুধু কোম্পানির নির্ধারিত ব্যাংক এবং অনলাইন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ- বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ- এর মাধ্যমে বিল পরিশোধ করুন। কারও ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল দেবেন না।
প্রতারকদের থেকে বাঁচতে সচেতন থাকার আহ্বান জানিয়েছে তিতাস। প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসে গিয়ে বা তিতাসের ওয়েবসাইট https://titasgas.gov.bd- এ দেওয়া নম্বরে যোগাযোগ করে পরামর্শ ও সেবা নিতে বলা হয়েছে।