পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্তে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে অন্তত ৪০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা পেরিয়ে খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় ঢোকার পর দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডনের।
শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, খবর পেয়েই উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি ৩৬ যাত্রী নিয়ে কোয়েটা থেকে পেশাওয়ারের দিকে যাচ্ছিল। পথে আরেকটি বাস বিকল হলে সেখানকার কয়েকজন যাত্রীও এতে ওঠেন।
দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছে বেলুচিস্তান সরকার। মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সংশ্লিষ্ট বিভাগগুলোকে উদ্ধারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।