টরন্টো স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল।
৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। থ্রো-ইন থেকে পাওয়া বল বাঁ পায়ের শটে জালে পাঠান তিনি।
৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। ৬০ মিনিটে অফসাইডে তার এক গোল বাতিল হয়েছিল।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রাফায়েল লিয়াওয়ের ক্রসে হেড করে জয়সূচক গোল করেন গনসালো রামোস।
শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া সমতায় ফিরেছিল, কিন্তু অফসাইডে গোল বাতিল হয়। উল্লাস থেমে যায় লুকা মদরিচদের। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর পর্তুগাল।