বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দিব, পার পিস ৫০ টাকা। ’
বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন উমামা ফাতেমা।
ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লেখেন, ‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে,
ঠিকাছে?
১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি, আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দিব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সাথে জোট করব, দারুণ সব টাইটেল হবে, let’s say- ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।
কেমন লাগল আইডিয়াটা?!
উমামা ফাতেমার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতি ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ এর অন্তর্নিহিত বার্তা নিয়ে নানা ব্যাখ্যা দিচ্ছেন।