জার্মানির উত্তরাঞ্চলের শহর স্টাডেতে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। খবর: ইউরো নিউজ।

সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে পুলিশ জানায়, হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, একটি যুবকেন্দ্রে এ গুলির ঘটনা ঘটেছে। তবে এ তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

স্টাডে শহরটি হামবুর্গ থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

এ ঘটনার পর স্টাডে পুলিশ ওই এলাকায় বড় পরিসরে অভিযান শুরু করেছে।

এক সতর্কবার্তায় পুলিশ জনসাধারণকে এলাকাটি ছেড়ে যেতে এবং বাইরে থেকে কাউকে সেখানে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে।

পুলিশ আরও বলেছে, শুধু সরকারি তথ্য শেয়ার করুন এবং কোনো ধরনের গুজব ছড়াবেন না।