বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, একই মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন জানান, আলোচনার মূল বিষয় ছিল ডিজিটাল সেবা সাধারণ মানুষের জন্য আরও সহজ করা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংককে কম দামে স্মার্টফোন বাজারে আনার উদ্যোগ নিতে বলেন, যাতে সব পেশার মানুষ ফোন কিনতে পারে। একইসঙ্গে ইন্টারনেটের দাম আরও কমানোর বিষয়টিও বিবেচনার অনুরোধ করেন তিনি।