জুলাই অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলিসহ দুজনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড ও পলাতক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।

২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনের সময় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে গুরুতর আহত করা হয়। একই দিন বনশ্রীতে পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।