যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি কেন্দ্রে মার্কিন বিমান হামলার জবাবে শুক্রবার (২৬ জুন) রাতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই আক্রমণ চালায়।

আইআরজিসির দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার মিথ্যা অজুহাতে ইরানে আঘাত হেনে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। মার্কিন আগ্রাসনের জবাবেই তারা পাল্টা আঘাত হেনেছে।

তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র আবার এমন পদক্ষেপ নিলে ইরানের পরবর্তী প্রতিরোধ আরও ব্যাপক ও ভয়াবহ হবে।

এর আগে শুক্রবার ওমান উপসাগরে পণ্যবাহী জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে দেশটির সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতেই ইরানের ড্রোন ও মিসাইল কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।