দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর আগে বৃহস্পতিবার কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, সোমবার সকালে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ২ হাজার ৮৫৮ টাকা।