ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শোক জানান।
পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে শোকাহত।
বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে সংহতি প্রকাশ করছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। ভেনেজুয়েলা সরকারের জন্য শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন তিনি।