কুমিল্লা নগরীর কাটাবিলে মাদক ব্যবসা ও আধিপত্য নিয়ে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের সংঘর্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ (১২) গুলিবিদ্ধ হয়েছে। আহত আরও ৪ জন।

বৃহস্পতিবার দুপুরে মাদকবিরোধী মানববন্ধন শেষে অস্ত্রধারীরা হামলা চালালে ইথান গুলিবিদ্ধ হয়। সে রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল, পরে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।