লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন বেলজিয়ান-ফরাসি অভিনেত্রী ভার্জিনি এফিরা।
উৎসবের ঐতিহ্যবাহী ‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ দিয়ে তাকে এই স্বীকৃতি দেওয়া হবে। আগামী ৭ আগস্ট পিয়াজ্জা গ্র্যান্ডেতে পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।
সম্প্রতি কান উৎসবে রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ এবং আসগর ফারহাদির ‘প্যারালাল টেলস’ ছবিতে অভিনয়ের পর তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। ‘অল অব আ সাডেন’ ছবিটির জন্য তিনি কানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।
লোকার্নো উৎসবের শৈল্পিক পরিচালক জিওনা এ নাজ্জারো বলেন, এফিরা তার প্রতিটি চরিত্রে অনন্য সংবেদনশীলতা ফুটিয়ে তোলেন।
৭৯তম লোকার্নো চলচ্চিত্র উৎসব চলবে ৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত।