স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (২৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে আইন-শৃঙ্খলা, রোহিঙ্গা ইস্যু, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ নিয়ে আলোচনা হয়।

হাইকমিশনার জানান, আগামী ৭ ও ৮ জুলাই লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হবে, যেখানে দুটি চুক্তি স্বাক্ষরিত হবে।

মন্ত্রী রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে সহযোগিতা কামনা করেন।