হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা অব্যাহত রয়েছে। দাম এখন ইরান যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.০৬ ডলার কমে ৭২.৬৮ ডলারে নেমেছে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ৭৬ সেন্ট কমে ৬৯.৫৮ ডলার হয়েছে।
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানান, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন যুদ্ধপূর্ব অবস্থার কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ২ কোটি ব্যারেল তেল পরিবহন হয়েছে।
বিশ্লেষকদের পূর্বাভাস, তৃতীয় প্রান্তিকে ব্রেন্টের গড় দাম ৬৭ ডলার এবং ডব্লিউটিআইয়ের গড় দাম ৬২ ডলারে নামতে পারে।