কানাডার ইসমাইল কোনের পা ভেঙে দেওয়ার ঘটনায় কাতারের মিডফিল্ডার আসিম মাদিবোকে ৫ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে মাদিবোর ফাউলে কোনের বাম পায়ের টিবিয়া ও ফিবুলা দুটি হাড়ই ভেঙে যায়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাদিবো। ২৪ বছর বয়সী কোন টুর্নামেন্ট থেকে ছিটকে যান এবং ভ্যাঙ্কুভারে অস্ত্রোপচার করান।
ফিফার শৃঙ্খলা কমিটি গুরুতর ফাউলের দায়ে এ নিষেধাজ্ঞা দিয়েছে। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে কাতার।
প্রতিবেদনে বলা হয়েছে, পরে মাদিবো হাসপাতালে গিয়ে কোনের খোঁজ নেন।
গ্রুপ বি-তে শেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ৩-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কাতার।