ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বঙ্গভবনে গিয়ে তিনি পরিচয়পত্র পেশ করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দীনেশ ত্রিবেদী হাইকমিশনার পদে প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। গত ১২ জুন বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে আসেন।