বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের ম্যাচ উপলক্ষে রিওতে সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ জুন) রিওর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন। তিনি জানান, অস্থায়ী গভর্নর বিচারপতি রিকার্দো কৌতোর সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাভালিয়েরি বলেন, আগামী ২৯ জুন, সোমবার দুপুর ২টায়, বাংলাদেশ সময় রাত ১১টায়, অনুষ্ঠিতব্য নকআউট ম্যাচের দিন পৌর ও অঙ্গরাজ্যের সরকারি দপ্তরগুলোতে ঐচ্ছিক ছুটি কার্যকর থাকবে।
স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ৩২-এ উঠেছে ব্রাজিল। নকআউটে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। জাপান, সুইডেন বা নেদারল্যান্ডসের যেকোনো একটি দলের মুখোমুখি হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।